
সত্য সমাচার ডিজিটাল
২২ মার্চ ২০২৫,
বিএনপি যখন ক্ষমতায় ছিলো আমরা উন্নয়ন করেছি। আর আওয়ামী লীগ দখলবাজ আর লুটপাটে ব্যস্ত ছিলো বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি আরও বলেন, 'আমি সিরাজগঞ্জবাসীর উন্নয়নে দলীয়করণ বিবেচনা করিনি। দল দেখে, মুখ দেখে কারও উপকার করিনি। আওয়ামী লীগের বিন্দু মাত্র মায়া মমতা নেই। আমাদের উন্নয়নকে অস্বীকার করে আসলে তারা জন্ম থেকেই ফ্যাসিস্ট। আওয়ামী লীগের চরিত্র সবাই জানে।'
তিনি আরও বলেন, এমন কিছু করা যাবে না যাতে জুলাই আন্দোলন ব্যর্থ হয়। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশের সমালোচনাও করেন বিএনপি এই নীতিনির্ধারক।
দেশে জাতীয় ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে আসন্ন বাংলা নববর্ষ প্রসঙ্গে তিনি বলেন, 'পহেলা বৈশাখ পালন করলে ইসলাম পচে যাবে না, এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতিকে বাধাগ্রস্থ করা যাবে না।'
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.