ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

admin
এপ্রিল ১৮, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
১৮ এপ্রিল, ২০২৫

রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত। ‘ছাত্রজনতার’ ব্যানারে মিছিলে হাজারো লোক উপস্থিত হয়েছে।

বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

একই সঙ্গে আজ উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

 

মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।