
মাত্রই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তবে এর মধ্যে এলো আরও বড় খবর। হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন, আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। শান্তর এই সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে।
অবশেষে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি।
অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন শান্ত। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে বাদ পড়ার পর থেকেই এমন আলোচনা চলছিল। সিরিজের শেষ দিনে, ম্যাচের পরের সংবাদ সম্মেলনের শেষে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই সিদ্ধান্ত।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.