ঢাকা৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অধস্তন আদালতে নতুন সময়সূচি নির্ধারণ

admin
এপ্রিল ৬, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন সূচি অনুযায়ী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে।

এবং আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। 

এতে আরো জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে। পূর্বের মতো শুক্র ও শনিবার থাকছে সাপ্তাহিক ছুটি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।